কক্সবাজার সদর থানা পুলিশের হাতে আ’ট’ক ভু’য়া পুলিশ
কক্সবাজারে পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে আতিক উল্লাহ আল মামুন নামে এক ভু’য়া পুলিশ সদস্যকে আ’ট’ক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।
জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আ’ট’ক করে কক্সবাজার সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আ’ট’কের সময় তার কাছ থেকে পুলিশ পরিচয় সংক্রান্ত কিছু ভুয়া কাগজপত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।
কক্সবাজার সদর থানা পুলিশের এক কর্মকর্তা জানান, কেউ আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষকে এ ধরনের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]