নরসিংদীর ৪টি আসনে এনসিপির প্রার্থী ঘোষণা: নির্বাচনী মাঠে নতুন সমীকরণ
নরসিংদী জেলার জন্য প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য বুধবার এনসিপির সদস্য সচিব আখতার হোসেন প্রথম ধাপের প্রাথমিক মনোনীতদের তালিকা প্রকাশ করেন। এ তালিকায় নরসিংদীর পাঁচটি আসনের মধ্যে চারটিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
এনসিপির ঘোষিত তালিকায় মনোনয়ন পেয়েছেন—
নরসিংদী–১ (সদর): মো. আবদুল্লাহ আল ফয়সাল, যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটি
নরসিংদী–২ (পলাশ): সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক, জাতীয় নাগরিক পার্টি
নরসিংদী–৪ (মনোহরদী–বেলাব): ডা. মো. মামুনুর রহমান জাহাঙ্গীর, যুগ্ম আহবায়ক, এনসিপি নরসিংদী জেলা শাখা
নরসিংদী–৫ (রায়পুরা): মো. নাজমুল হক সিকদার
নরসিংদী–৩ (শিবপুর) আসনে এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি জাতীয় নাগরিক পার্টি। একই সঙ্গে শিবপুর আসনে বিএনপিও এখনো তাদের প্রার্থী ঘোষণা করেনি, ফলে দুই শক্তিশালী রাজনৈতিক দলের এ শূন্যতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে।
মনোনয়ন ঘোষণার পর থেকেই নরসিংদীতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। বিশেষ করে নরসিংদী–৪ আসনে এনসিপির প্রার্থী ডা. মামুনুর রহমান জাহাঙ্গীরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও আশাবাদ লক্ষ্য করা গেছে।
বিশ্লেষকদের মতে, প্রার্থী তালিকা প্রকাশের পর এনসিপি জেলার চারটিতে প্রচারণা জোরদার করবে। প্রার্থীরা ইতোমধ্যে মাঠপর্যায়ে গণসংযোগ ও নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন।
নরসিংদী জেলায় এনসিপির এই মনোনয়ন ঘোষণা আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র করবে বলে ধারণা করা হচ্ছে

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]