আশুলিয়া বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
ঢাকার আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স আশুলিয়া থানার নয়ারহাট এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মো. হাফিজুর রহমান রকি (২৬) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি ধামরাই উপজেলার কালামপুর বাজার এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১০ গ্রাম। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]