ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে নরসিংদী–১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী–১ (সদর–মাধবদী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন হাতপাখা প্রতীকের হেভিওয়েট প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা শওকত হুসাইন সরকার।
মনোনয়নপত্র সংগ্রহকালে তিনি বলেন,
নরসিংদীর মাটি ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সুশাসন প্রতিষ্ঠাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। এ লক্ষ্যে তিনি কোনো আপস ছাড়াই জনগণের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করবেন।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা বলেন,
আলহাজ্ব হাফেজ মাওলানা শওকত হুসাইন সরকার একজন সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব। নরসিংদী–১ আসনে জনগণ এবার হাতপাখা প্রতীকের পক্ষে রায় দিয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]