ঈদগাঁওয়ে পুলিশ কর্তৃক অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠা নিরিহ সিএনজি চালকের অবশেষে জামিন।
কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশ কর্তৃক অস্ত্র দিয়ে ফাঁসনোর অভিযোগ উঠা নিরিহ সিএনজি চালক জাফর আলম অবশেষে দীর্ঘ আইনী লড়াইয়ের পর জামিন লাভ করছে। ইতিপূর্বে ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন না মঞ্জুর হলে ফৌজদারি রিভিশন ৫৮১৯/২৫ দায়ের করা হয়।
রবিবার ধার্য্য তারিখের শুনানিতে বিজ্ঞ জেলা দায়রা জজ আদালত কক্সবাজার সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন এডভোকেট এসকে আহমদ ফারুকী।তার জামিনের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়।
এদিকে জামিন পরবর্তী জাফর আলমের স্ত্রী রাফিয়া আক্তার বলেন, ঘটনার পর অভিযোগ করেও কোন প্রতীকার না পাওয়ায় পরে তিনি আদালতেও মামলা দায়ের করেছেন। অভিযোগ তদন্তের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল )আহমেদ পেয়ার বলেন,তিনি ইতিমধ্যে কতৃপক্ষ বরাবর তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান,মামলাটি বর্তমানে পিবিআই এর তদন্তাধীন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন এবং অভিযোগ উঠা পুলিশ সদস্যরা সস্থানে কর্মরত আছেন।
এদিকে চাঞ্চল্যকর এ ঘটনার চার মাস অতিবাহিত হতে চললেও ও পুলিশ প্রশাসন জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা না নেয়ায় প্রশাসনের ভুমিকা জনমনে প্রশ্নের সৃষ্টি করছে। এতবড় ঘটনার পরও অভিযুক্তরা কর্মস্থলে বহাল থাকায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকার আইনশৃঙ্খলা আরো ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করছে সচেতন মহল।
প্রসঙ্গত গত ২৪ ডিসেম্বর সিএনজি চালকের স্ত্রী রাফিয়া আক্তার বাদী হয়ে জেলা পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। যাতে উল্লেখ করেন, উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়ার ছিদ্দিক আহমদের ছেলে তার স্বামী সিএনজি চালক জাফর আলমের স্কুল পড়ুয়া কন্যাদের নিয়মিত ইভটিজিংয়ের জেরে দায়েরকৃত মামলার প্রতিশোধ নিতে আসামীরা গত ১৪ অক্টোবর এসআই বদিউল আলম ও কনেষ্টেবল তানভীরকে দিয়ে দুই লাখ টাকার চুক্তিতে তার স্বামীকে অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে।
অভিযোগ দায়েরের পর দিন ২৫ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশি অভিযানের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। যাতে স্পষ্ট দেখা যায় গত ১৪ অক্টোবর সকালে যাত্রী সাজা এক পুলিশ সোর্সের যোগসাজশে এসআই বদিউল আলমের নেতৃত্বে কতিপয় পুলিশ সদস্য জাফর আলম নামের সিএনজি চালককে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে অস্ত্র মামলায় জেল হাজতে প্রেরণ করে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]