ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন
ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সাতজন সদস্য নিয়ে যাত্রা শুরু করা এই সংগঠনটি অল্প সময়ের মধ্যেই স্থানীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মিছবাহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন মনছুর আলম।
৭ জনের অনলাইন সদস্য নিয়ে তাঁদের নেতৃত্বে অনলাইন প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সামাজিক দায়বদ্ধতা রক্ষায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কক্সবাজার জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী নানা আয়োজনের অংশ হিসেবে আলোচনা সভা ও বনভোজ অনুষ্ঠিত হয়, যেখানে সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়।
অনুষ্ঠানে বক্তারা ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বনভোজের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]