খুঁজুন
, ,

কক্সবাজার মহেশখালীতে ছাত্রদলের বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত….!

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ
কক্সবাজার মহেশখালীতে ছাত্রদলের বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত….!

চট্টগ্রাম সিটি কলেজে “গুপ্ত নীতির দিন শেষ, সবার আগে বাংলাদেশ” স্লোগান সংবলিত দেয়াল লিখনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের সশস্ত্র হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহেশখালী উপজেলা ছাত্রদল। আজ ২২ এপ্রিল ২০২৬, বুধবার বিকেলে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ-এর প্রত্যক্ষ নির্দেশনায় এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।

মহেশখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েলের নেতৃত্বে মিছিলটি উপজেলার পশু হাসপাতাল গেট এলাকা থেকে শুরু হয়। মিছিলে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি ঘোরকঘাটা বাজারের প্রধান সড়ক ও থানা রোড প্রদক্ষিণ করার সময় উত্তাল স্লোগানে মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীদের কণ্ঠে তখন “গুপ্ত রাজনীতির আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও” এবং হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শোনা যায়। মিছিলটি উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের বাকস্বাধীনতা হরণ এবং গুপ্ত সংগঠনের সশস্ত্র মহড়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বক্তারা অবিলম্বে চট্টগ্রাম সিটি কলেজে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে ইমন চৌধুরী, আব্দুল আজিজ নয়ন, তায়েব ইলাহি সিকদার, সাইফুল ইসলাম এবং সদস্য কামাল হোসেন জিকু। পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক জাহেদ হাসান জিসান ও সদস্য সচিব আলাউদ্দিন নাঈম।

মহেশখালী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক একরামুল হক ও সদস্য সচিব আকাশ নূর। আলমগীর ফরিদ বিএম কলেজ ছাত্রদলের সভাপতি আমিরুল হাসনাত নাঈম ও সাধারণ সম্পাদক তাহসান হাবীব।

শাপলাপুর ইউনিয়ন সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোকাররম ও সাংগঠনিক সম্পাদক হাবিব খান। বড় মহেশখালী ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সাঈদ রোকন ও যুগ্ম সম্পাদক শাহরুখ খানসহ বিভিন্ন ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ।

সমাবেশের সমাপনী বক্তব্যে তারেক রহমান জুয়েল বলেন, “ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল এবং থাকবে। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র রাজপথেই মোকাবিলা করা হবে।” সমাবেশ শেষে একটি সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।

চতুর্থবার কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন দাউদকান্দির সাজেদুল ইসলাম পলাশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
চতুর্থবার কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন দাউদকান্দির সাজেদুল ইসলাম পলাশ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ। জেলার ‘ক’ ক্যাটাগরিতে তাঁকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠা এবং সার্বিক পুলিশি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ওসি সাজেদুল ইসলাম পলাশ দাউদকান্দি মডেল থানার সব কর্মকর্তা, পুলিশ সদস্য এবং দায়িত্ব পালনে সহযোগিতাকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি এ সম্মাননাকে থানার সব কর্মকর্তা ও পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। ভবিষ্যতেও পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় দাউদকান্দি মডেল থানার কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।

মানুষের সেবায় এগিয়ে, অসহায় ও দুস্থ মানুষের পাশে—৬নং ফতেহাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রোমান আলম (রোমান)।

মোহাম্মদ শিপন দেবিদ্বার প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
মানুষের সেবায় এগিয়ে, অসহায় ও দুস্থ মানুষের পাশে—৬নং ফতেহাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রোমান আলম (রোমান)।

জনগণের সেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন রোমান আলম (রোমান)। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার সাধারণ মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত রাখার মাধ্যমে ইতোমধ্যে স্থানীয়ভাবে পরিচিতি অর্জন করেছেন তিনি।
আসন্ন ৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রত্যাশার কথা তুলে ধরেছেন আমেরিকা প্রবাসী রোমান আলম (রোমান)।
তিনি বিশ্বাস করেন, জনপ্রতিনিধি হওয়ার মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের সেবা করা। তাই এলাকার অসহায়, সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে চান তিনি।
শিক্ষাগত যোগ্যতায় তিনি বিবিএ অনার্স, মাস্টার্স (ম্যানেজমেন্ট) এবং এলএলবি সম্পন্ন করেছেন কুমিল্লা ল’ কলেজ থেকে।
৬নং ফতেহাবাদ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী রোমান আলম (রোমান)।

ঈদগাঁওয়ে টয়লেটের কমোডে নবজাতক ফেলে হত্যাচেষ্টার অভিযোগ, মা-নানী-খালাসহ ৩ জন কারাগারে

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
ঈদগাঁওয়ে টয়লেটের কমোডে নবজাতক ফেলে হত্যাচেষ্টার অভিযোগ, মা-নানী-খালাসহ ৩ জন কারাগারে

কক্সবাজারের ঈদগাঁওয়ে টয়লেটের কমোডে নবজাতককে ফেলে হত্যাচেষ্টার অভিযোগে শিশুটির মা, নানী ও খালাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

জানা গেছে, জন্মের পরপরই নবজাতককে টয়লেটের কমোডে ফেলে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এ ঘটনায় নবজাতকের মা, নানী ও খালাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। জন্মের পরপরই একটি নিষ্পাপ শিশুর সঙ্গে এমন নির্মম আচরণের অভিযোগে এলাকায় নিন্দার ঝড় উঠেছে।

তবে এ ঘটনায় নবজাতকের বর্তমান শারীরিক অবস্থা, ঘটনার বিস্তারিত এবং পুলিশের বক্তব্য জানা গেলে প্রতিবেদনটি আরও বিস্তারিতভাবে প্রকাশ করা হবে।