গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৬
সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতি এলাকায় র্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন-ফেনী জেলার ছাগলনাইয়া থানার মৃত নূরুল হুদার ছেলে মো. আবু তাহের (৪০) এবং একই এলাকার আবুল কাসেমের ছেলে মো. নূরুল আলম (৪০)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ খুলনার সদর কোম্পানির একটি দল মাঝিগাতি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এস. এম রেজাউল হক জানান, অভিযান শেষে গ্রেফতারকৃতদের ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্পে নেওয়া হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]