টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল হোছাইন জামিনে মুক্ত
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক নুরুল হোছাইন দীর্ঘ ৪২ দিন পর একটি মিথ্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন। তার মুক্তিতে সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ন্যায়বিচার ও সত্যের পক্ষে আদালতের এই সিদ্ধান্ত একটি ইতিবাচক বার্তা বহন করে। সাংবাদিক নুরুল হোছাইনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি নিয়ে শুরু থেকেই প্রশ্ন ও উদ্বেগ ছিল। অবশেষে জামিনে মুক্তি পাওয়ায় তার পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা আলহামদুলিল্লাহ জ্ঞাপন করেছেন।
এ উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাব-এর নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, সত্য ও পেশাগত দায়িত্ব পালনে অবিচল থাকা সাংবাদিকদের জন্য এ রায় আশার আলো। তারা নুরুল হোছাইনের সুস্বাস্থ্য, নিরাপত্তা এবং সাংবাদিকতা পেশায় অব্যাহত সাফল্য কামনা করেন।
স্থানীয় সাংবাদিকরা মনে করেন, এই মুক্তি স্বাধীন সাংবাদিকতা ও ন্যায়বিচারের পক্ষে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]