নওগাঁ সাপাহারে শিক্ষা সমস্যা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
৩১ মে ২০২৬ খ্রিঃ
জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থা আয়োজনে
নওগাঁ জেলার সাপাহার উপজেলায় আইহাই ইউনিয়নে শিক্ষা সমস্যা ও উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সারোয়ার জাহান চৌধুরী লাবু (সাধারন সম্মাদক, বিএনপি, সাপাহার উপজেল)এবং সভাপতিত্ব করেন জনাব আব্দুল্লাহ আল মামুন ( এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং প্রাধান নির্বাহী জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থা)। সভাতে বক্তারা উচ্চ শিক্ষায় অত্র ইউনিয়নের শিক্ষার্থীদের শিক্ষিত করার জন্য গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সভার সভাপতি শিক্ষা বৃত্তি চালুর ঘোষণা দেন। এছাড়া অত্র ইউনিয়নে ২০০৯ সালে বন্ধকৃত আশড়ন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজটি পুনরায় চালু করার জন্য জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ সাধারণ সম্পাদক কারিম খান সহ- সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম রেজা, প্রচার সম্পাদক তৌফিকুর রহমান সিদ্দিকী সংস্থার পক্ষ থেকে আশড়ন্দ কলেজ চালু করার জন্য অতিথিদের মাধ্যমে একটি আবেদনপত্র অত্র এলাকার এমপির নিকট পৌছানোর লক্ষে তাদের হাতে তুলে দেন। এছাড়াও মুক্ত আলোচনায় কলেজটি চালু নিয়ে শিক্ষক ও বিভিন্ন সামাজিক ব্যাক্তিবর্গ আলোচনা করেন। সভায় প্রধান আলোচোক হিসেবে বক্তব্য রাখেন মোখলেছুর রহমান মুকুল, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাববিজ্ঞান বিভাগ, সরকারি শাহ সুলতান কলেজ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ মোশারফ হোসেন ( শিক্ষক তিলনা বহুমুখী উচ্চ বিদ্যালয়, জনাব মোঃ কামাল হোসেন (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আশড়ন্দ উচ্চ বিদ্যালয়)। উক্ত সভায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষকমন্ডলী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজ সেবক ও জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]