খুঁজুন
, ,

ফরিদপুরে কিশোর ভ্যানচালক হত্যা: দুই আসামি কারাগারে

(বাঁধন হোসাইন পাবনা)
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
ফরিদপুরে কিশোর ভ্যানচালক হত্যা: দুই আসামি কারাগারে

পাবনার ফরিদপুর উপজেলার পুংগলী ইউনিয়নের রতনপুর গ্রামের ১৩ বছর বয়সী ভ্যানচালক সাকিব আল হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার আসামিরা হলেন—
শাহিন আলম ইমন (২৮), পিতা—মৃত আবুল প্রাং, পালক পিতা—শাহ আলম। সাং—কালিয়াকৈর (আকন্দপাড়া), উল্লাপাড়া, সিরাজগঞ্জ। বর্তমানে শ্বশুর মো. মোস্তফার বাড়ি, দিঘলিয়া মধ্যপাড়া (বালুর ভিটা), ফরিদপুর, পাবনা।

মো. মোক্তার মেম্বর (৪৫), পিতা—মৃত রিকাত আলী, সাং—ধানুয়াঘাটা, ফরিদপুর, পাবনা।

নিহত সাকিব আল হাসান রতনপুর গ্রামের হারিজ উদ্দিনের (৩৬) ছেলে।

মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১টার দিকে উক্ত দুই আসামিকে আদালতে চালান দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

কুমিল্লার মুরাদনগরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি মোস্তাক আহমেদ আবু মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার অন্য দুজন হলেন- আবু মিয়ার স্ত্রী হনুফা বেগম এবং তার পালিত মেয়ে ইতি।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও ঘটনার বিবরনে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত খালেদা আক্তারের সঙ্গে তার ভাই মোস্তাক আহমেদ আবু মিয়ার জায়গা-জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এরই সূত্র ধরে গত সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় খালেদা আক্তার ও তার ভাতিজা মনজুরুল আলম তুতুর ওপর হামলা চালান আবু মিয়া। হামলার একপর্যায়ে তিনি ধারালো দা দিয়ে কুপিয়ে দুজনকে হত্যা করেন।
এ ঘটনায় নিহতদের স্বজন নাসিম হায়দার সুজন বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার পরপরই অভিযানে নামে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর বাদশা মিয়া বাজার এলাকা থেকে প্রথমে আবু মিয়ার স্ত্রী হনুফা বেগম ও পালিত মেয়ে ইতিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন এলাকায় চলন্ত একটি ট্রেন থেকে মামলার প্রধান আসামি মোস্তাক আহমেদ আবু মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শিক্ষার্থী ও আন্দোলনকারীদের প্রতিবাদের মুখেই বাতিল হলো ফরিদপুরের সিভিল সার্জনের পদায়ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
শিক্ষার্থী ও আন্দোলনকারীদের প্রতিবাদের মুখেই বাতিল হলো ফরিদপুরের সিভিল সার্জনের পদায়ন

ফরিদপুরের নবনিযুক্ত সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহীর পদায়ন আদেশ বাতিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের গত ৮ সেপ্টেম্বরের আদেশে স্বাস্থ্য অধিদপ্তর (মহাখালী, ঢাকা) থেকে ডা. এস এম মনজুর-এ-এলাহীকে (৪০৩৭৭) ফরিদপুরের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছিল। জনস্বার্থে সেই আদেশের প্রয়োজনীয় অংশটুকু বাতিল করা হয়েছে এবং এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর ডা. এস এম মনজুর-এ-এলাহীর নিয়োগ বাতিলের দাবিতে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে ‘সচেতন ছাত্র সমাজ’-এর ব্যানারে আন্দোলনকারীরা। এ সময় তারা দ্রুত ওই নিয়োগ বাতিলের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিবাদ জানান। আন্দোলনকারীদের এই প্রতিবাদের পরদিনই মন্ত্রণালয় থেকে তার পদায়ন বাতিলের এই সিদ্ধান্ত এলো।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গাঁজাসহ হাতেনাতে ধরা দুই শিক্ষার্থী

​শিহাব উদ্দিন, ইবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে গাঁজাসহ হাতেনাতে ধরা দুই শিক্ষার্থী

​ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাঁজা সেবনকালে দুই শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেল। আটককৃত দুই শিক্ষার্থী হলেন—বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুফিয়ান ও একই বিভাগের নাহিদুজ্জামান।

​সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠের পশ্চিম এলাকায় এ ঘটনা ঘটে।

​জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থীরা কেন্দ্রীয় ক্রিকেট মাঠ সংলগ্ন অন্ধকার স্থানে বসে গাঁজা প্রস্তুত করছিল। একপর্যায়ে নিরাপত্তা সেলের এক কর্মী তাদেরকে গাঁজাসহ হাতেনাতে ধরেন। পরে তাদেরকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানের অবগতির ভিত্তিতে আজ (মঙ্গলবার) প্রক্টর অফিসে বৈঠক ডাকা হয়েছে।

​সাংবাদিকদের উপস্থিতিতে প্রক্টরিয়াল বডির জিজ্ঞাসাবাদে আটক দুই শিক্ষার্থী বলেন, আমরা অন্যায় করেছি, তবে নিয়মিত সেবন করি না। এ সময় গাঁজা সরবরাহের সাথে জড়িত কয়েকজনের নামও প্রকাশ করে তারা।

​প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যার কাছেই মাদক পাওয়া যাবে, তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রক্টরিয়াল বডিসহ আমাদের নিরাপত্তা কর্মীরা সারারাত সজাগ থাকেন; কেউ অপরাধ করার সুযোগ পাবে না। ওই শিক্ষার্থীদের ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের সভাপতিকে অবহিত করা হয়েছে, আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

শিহাব উদ্দিন
ইসলামী বিশ্ববিদ্যালয়
০১৭৩৯২০১৫০৫