বৃদ্ধা নারীকে থানায় এনে মিথ্যা মামলা: যুবলীগ-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
আজ রোববার (১৯ জানুয়ারি) ‘জামায়াত শিবির কোম্পানিগঞ্জ উপজেলা’ নামের একটি ফেসবুক পোস্টে এ অভিযোগের বিষয়টি প্রকাশ করা হয়।
পোস্টে দাবি করা হয়, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। গতকাল রাতে থানায় গিয়ে তারা দেখতে পান, সংশ্লিষ্ট বৃদ্ধা নারীর বয়স আনুমানিক ৬০ বছর, যদিও অভিযোগপত্রে বয়স ৪৭ বছর উল্লেখ করা হয়েছে। ওসি সাহেব বৃদ্ধা নারীর বক্তব্য ও ঘটনার তারিখ শুনে বলেন, তিনি ২১ দিন আগের একটি ঘটনার কথা বলছেন। এ ছাড়া ওসি আরও বলেন, এই বয়সে এমন ঘটনার অভিযোগ গ্রহণযোগ্য নয়। তবে অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং মিথ্যা প্রমাণিত হলে আইনগত ঝুঁকিতে পড়তে হতে পারে বলেও তাকে সতর্ক করা হয়। এ সময় উপযুক্ত প্রমাণ উপস্থাপনের কথাও বলা হয়। পরে ওই নারী ওসির কক্ষ থেকে বেরিয়ে যান।
পোস্টে আরও বলা হয়, একজনের মাধ্যমে বৃদ্ধা নারীর সঙ্গে কথা বললে তিনি জানান, তিনি স্বেচ্ছায় থানায় আসেননি; বরং তাকে জোর করে থানায় নিয়ে আসা হয়েছে। তার ভাষ্যমতে, যারা তাকে থানায় এনেছেন তারা হলেন—
১. একরাম মেম্বার
২. নিলয় (ছাত্রদল)
৩. বেলায়েত (আওয়ামী লীগ)
৪. শামীম (যুবলীগ)
৫. আব্দুর রহিম (যুবদল)
৬. চান মিয়া (যুবলীগ)
৭. বিজয় (যুবদল)
পোস্টে আরও অভিযোগ করা হয়, বর্তমানে ওই নারীর পক্ষ থেকে ‘সমঝোতার’ প্রস্তাব দেওয়া হচ্ছে। তবে জামায়াত শিবির কোম্পানিগঞ্জ উপজেলা জানায়, তারা কোনো প্রকার সমঝোতায় যাবে না। উপযুক্ত প্রমাণ উপস্থাপন করা হলে অভিযুক্ত কাওছারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আর অভিযোগ প্রমাণিত না হলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় প্রশ্ন তোলা হয়, কেন পরিকল্পিতভাবে দলের বদনাম করা হলো এবং কেন একজন ব্যক্তির সম্মানহানি করা হলো।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]