মুন্সীগঞ্জে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকাল ৫টায় কৃষি ব্যাংক সংলগ্ন জেলা জামায়াতের অফিসের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি জুলাই শহীদি চত্ত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারের সামনে এসে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আ.জ.ম রুহুল কুদ্দুস। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি নুর হোসাইন নূরানী এর সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল হক পাটোয়ারী, মুন্সীগঞ্জ জেলা এনপিপির যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুল আলীম,বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সীগঞ্জ সদর উপজেলা আমীর মুহাদ্দিস উল্লাস প্রমুখ।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে মুন্সীগঞ্জ জেলা ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]