মেঘনায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, জননিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান ড. খন্দকার মারুফ হোসেনের
কুমিল্লার মেঘনা উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা হয়।
বুধবার (২৯ জুলাই) মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরেন এবং বিদ্যমান সমস্যা ও সেগুলোর সমাধানে প্রয়োজনীয় মতামত উপস্থাপন করেন।
এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আইন-শৃঙ্খলা কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে জনস্বার্থে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]