খুঁজুন
, ,

রক্তের বাঁধন ব্লাড ফাউন্ডেশন কর্তৃক ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্পূর্ণ…

রবিউল মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
রক্তের বাঁধন ব্লাড ফাউন্ডেশন কর্তৃক ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্পূর্ণ…

শরীয়তপুরের সখিপুর হাজী শরীয়তউল্লাহ কলেজে ‘রক্তের বাঁধন ব্লাড ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং ‘সাজেদা জাব্বার হাসপাতাল’-এর সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

‎সামাজিক অরাজনৈতিক অলাভজনক রক্তের সন্ধানে সমাজের জন্য রক্তের বাঁধন ব্লাড ফাউন্ডেশন সংগঠন কর্তৃক মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর সকালে হাজী শরীয়তউল্লাহ কলেজ প্রাঙ্গণে এ আয়োজন হয়।

‎রক্তের বাঁধন ব্লাড ফাউন্ডেশন ইতিমধ্যে কয়েকটি মুমূর্ষু রুগীকে রক্তদান করে সুস্থ করে তুলেছেন তাদের মূলতকাজ রক্তের সন্ধান দেওয়া।

‎ফাউন্ডেশনের সভাপতি সাহিন আহাম্মেদ বলেন, “আমাদের ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হলো রক্ত দেওয়া ও নেওয়ার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো। রক্তের অভাবে যেন কোনো মানুষের মৃত্যু না হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”

‎ফাউন্ডেশনের উপদেষ্টা সুমন আহাম্মেদ বলেন, “আজ হাজী শরীয়তউল্লাহ কলেজ থেকে আমাদের ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে হাবিব উল্যা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হবে। ভবিষ্যতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

‎এ বিষয়ে সাজেদা জাব্বার হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব হোসেন বলেন, “এ ধরনের যত সামাজিক সংগঠন রয়েছে, আমরা তাদের সহযোগিতা করব। যত মানুষের ব্লাড গ্রুপ নির্ণয়ের প্রয়োজন হবে, আমরা বিনামূল্যে তা করার চেষ্টা করব।”

‎কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থী মহুয়া আক্তার বলেন, “ব্লাড গ্রুপ জানা থাকলে জরুরি প্রয়োজনে সহজেই প্রয়োজনীয় ব্যক্তিকে রক্ত দেওয়া এবং প্রয়োজনের সময় রক্ত নেওয়া সম্ভব হয়। তাই এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

‎এদিকে, হাজী শরীয়তউল্লাহ কলেজের অধ্যক্ষও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের বিষয়ে সচেতনতা তৈরি এবং জরুরি সময়ে রক্তের প্রয়োজন মেটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্য সহ কলেজের শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীগন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গাঁজাসহ হাতেনাতে ধরা দুই শিক্ষার্থী

​শিহাব উদ্দিন, ইবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে গাঁজাসহ হাতেনাতে ধরা দুই শিক্ষার্থী

​ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাঁজা সেবনকালে দুই শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেল। আটককৃত দুই শিক্ষার্থী হলেন—বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুফিয়ান ও একই বিভাগের নাহিদুজ্জামান।

​সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠের পশ্চিম এলাকায় এ ঘটনা ঘটে।

​জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থীরা কেন্দ্রীয় ক্রিকেট মাঠ সংলগ্ন অন্ধকার স্থানে বসে গাঁজা প্রস্তুত করছিল। একপর্যায়ে নিরাপত্তা সেলের এক কর্মী তাদেরকে গাঁজাসহ হাতেনাতে ধরেন। পরে তাদেরকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানের অবগতির ভিত্তিতে আজ (মঙ্গলবার) প্রক্টর অফিসে বৈঠক ডাকা হয়েছে।

​সাংবাদিকদের উপস্থিতিতে প্রক্টরিয়াল বডির জিজ্ঞাসাবাদে আটক দুই শিক্ষার্থী বলেন, আমরা অন্যায় করেছি, তবে নিয়মিত সেবন করি না। এ সময় গাঁজা সরবরাহের সাথে জড়িত কয়েকজনের নামও প্রকাশ করে তারা।

​প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যার কাছেই মাদক পাওয়া যাবে, তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রক্টরিয়াল বডিসহ আমাদের নিরাপত্তা কর্মীরা সারারাত সজাগ থাকেন; কেউ অপরাধ করার সুযোগ পাবে না। ওই শিক্ষার্থীদের ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের সভাপতিকে অবহিত করা হয়েছে, আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

শিহাব উদ্দিন
ইসলামী বিশ্ববিদ্যালয়
০১৭৩৯২০১৫০৫

তিতাস উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন নাজমুল করিম সভাপতি, তাসীন তিহামী সম্পাদক

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ
তিতাস উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন নাজমুল করিম সভাপতি, তাসীন তিহামী সম্পাদক

কুমিল্লার তিতাস উপজেলা প্রেসক্লাবের ২৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিবার্ষিক কাউন্সিলে সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাকের তিতাস সংবাদদাতা নাজমুল করিম ফারুককে সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের তিতাস-হোমনা প্রতিনিধি তাসীন তিহামীকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি দৈনিক খবরের সামসুদ্দিন আহমেদ সাগর। সহসভাপতি দৈনিক দিন প্রতিদিনের মো. জহিরুল ইসলাম পাশা ও দৈনিক আলোকিত সকালের মো. মাহবুবুর রহমান।

যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিনের তোফাজ্জল হোসেন শাকিল ও দি বিজনেস টাইমসের মো. শরিফুল ইসলাম শিকদার। সাংগঠনিক সম্পাদক দৈনিক কালবেলার মো. বিল্লাল মোল্লা এবং সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশের মো. তাজুল ইসলাম মুন্সী। কোষাধ্যক্ষ দৈনিক বাংলাদেশ সমাচারের আব্দুর রহিম।

দপ্তর সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদের আহনাফ তিহামী। প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক গড়ব বাংলাদেশের মো. রমিজ মিয়া, শিক্ষা ও সাহিত্যবিষয়ক সম্পাদক শিক্ষা বার্তার মো. শাহজামান শুভ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক দৈনিক তরুণ কণ্ঠের সাইফুল ইসলাম নাজমুল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দৈনিক প্রথম বাংলার সঞ্জয় চন্দ্র দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক আজকের খবরের মো. হানিফ মিয়া এবং তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক দৈনিক আমার শহরের খন্দকার ফরমুজ আহমেদ।

কমিটির সাধারণ সদস্য হিসেবে রয়েছেন সাপ্তাহিক বাংলা বার্তার মো. কামরুল হাসান সরকার, দি বাংলা ইন্ডিপেনডেন্টের মোহাম্মদ শাহজাহান, দৈনিক গণমানুষের আওয়াজের বাবুল আহমেদ, এনটিভি অনলাইনের মো. হাবিবুর রহমান, কুমিল্লার পেপারের কাজী মো. নাহিদ, দৈনিক কুমিল্লার জমিনের সম্রাট শাহজাহান, কুমিল্লা প্রকাশের মো. এমরান হোসেন ও সাফা নিউজের মো. আনিছুর রহমান।

ফরিদপুরে কিশোর ভ্যানচালক হত্যা: দুই আসামি কারাগারে

(বাঁধন হোসাইন পাবনা)
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
ফরিদপুরে কিশোর ভ্যানচালক হত্যা: দুই আসামি কারাগারে

পাবনার ফরিদপুর উপজেলার পুংগলী ইউনিয়নের রতনপুর গ্রামের ১৩ বছর বয়সী ভ্যানচালক সাকিব আল হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার আসামিরা হলেন—
শাহিন আলম ইমন (২৮), পিতা—মৃত আবুল প্রাং, পালক পিতা—শাহ আলম। সাং—কালিয়াকৈর (আকন্দপাড়া), উল্লাপাড়া, সিরাজগঞ্জ। বর্তমানে শ্বশুর মো. মোস্তফার বাড়ি, দিঘলিয়া মধ্যপাড়া (বালুর ভিটা), ফরিদপুর, পাবনা।

মো. মোক্তার মেম্বর (৪৫), পিতা—মৃত রিকাত আলী, সাং—ধানুয়াঘাটা, ফরিদপুর, পাবনা।

নিহত সাকিব আল হাসান রতনপুর গ্রামের হারিজ উদ্দিনের (৩৬) ছেলে।

মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১টার দিকে উক্ত দুই আসামিকে আদালতে চালান দেওয়া হয়েছে বলে জানা গেছে।