রূপপুরে মাদক উদ্ধার অভিযানের পর পুলিশের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগ
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল বিয়ারসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেন।
আটককৃত ব্যক্তি হলেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বুধিবাড়ি গ্রামের মৃত আব্দুল গনি মণ্ডলের ছেলে মো. মাহরুজ আহম্মেদ (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুবুল আলম। তিনি জানান, রাত্রিকালীন পাহারা ও মাদকবিরোধী অভিযানের সময় রূপপুর গোল চত্বর এলাকায় হাতে ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। পরে তার ব্যাগ থেকে ৪০ বোতল বিয়ার উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক ব্যক্তিকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ঘটনার পর একটি মহল পুলিশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে, যারা মাদক উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন, তাদের বিরুদ্ধেই বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
পুলিশ সূত্র জানায়, রূপপুর পুলিশ ফাঁড়িতে এসআই মাহবুব যোগদানে

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]