শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
শেরপুর জেলা পুলিশের উদ্যোগে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকল পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের কল্যাণে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে শেরপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে। পরে পুলিশ সুপার জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের কাছ থেকে তাঁদের সমস্যা ও মতামত শোনেন। তিনি উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা পুলিশের সর্বোচ্চ প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন পুলিশ সুপার। এ লক্ষ্যে তিনি সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত), বিভিন্ন ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের পুলিশ সদস্য, ট্রাফিক, কোর্ট ও থানা পুলিশসহ সিভিল স্টাফরা।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]