সাভার থানা ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা মিছিল
সাভার থানা ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুকে শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫জুন) ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড় থেকে মিছিলে নেতৃত্ব দেন সভার থানা কমিটির সভাপতি ফয়সাল আহমেদ মাশফি ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সামির।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল থেকে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।পাশাপাশি তারা সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির সভাপতি ফয়সাল আহমেদ মাশফি ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সামির বলেন, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং দলের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তারা কাজ করছেন। সেই সঙ্গে বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
এ সময় সাভার থানার ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]