এমটিভিতে সংবাদ প্রকাশের পর শোভন কুমার শাহের নেতৃত্বে মিয়ানমারে পাচারের সময় ২৫টি মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ৪ জন
এমটিভিতে সংবাদ প্রকাশের পর শোভন কুমার শাহের নেতৃত্বে মিয়ানমারে পাচারের সময় ২৫টি মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ৪ জন
কক্সবাজার প্রতিনিধি: আবির হোসেন সান
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বড়বিল সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় ২৫টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। এসময় ৪ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের এ অভিযানের নেতৃত্ব দেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শোভন কুমার শাহ।
গ্রেপ্তারকৃতরা হলেন—
মোঃ জুবাইর (২৩)
আঃ রহিম @ শাকিল (২১)
মোঃ এরশাদ (২১)
হৃদুল দাশ (২২)
জব্দ করা মোবাইল সেটগুলোর মধ্যে রয়েছে—
TECNO – ১৩টি
Infinix – ৫টি
Honor – ৩টি
Oppo – ৪টি
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শোভন কুমার শাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বড়বিল সীমান্ত দিয়ে মোবাইল সেটের একটি চালান মিয়ানমারে পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে এসআই জুয়েল চৌধুরীসহ একটি দল অভিযান পরিচালনা করে মোবাইলসহ পাচারকারীদের আটক করে।
জব্দকৃত মোবাইল ও গ্রেপ্তার চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]