লামা পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা করলেন, পৌরসভার প্রশাসক ‘ও’ ইউএনও মোঃ মঈন উদ্দিন।
বান্দরবানের লামা পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ৬ শত ১৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।’
পাশাপাশি সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও পেশ করা হয়। আজ ২৫ জুন ২০২৬ইং তারিখ দুপুরে লামা পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ বাজেট ঘোষণা করেন, পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।’
ঘোষিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৩৩ লক্ষ ৬৩ হাজার ৭ শত ২২ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৯ লক্ষ ৩০ হাজার টাকা। সমাপনী স্থিতি রয়েছে ১৪ লক্ষ ৩৩ হাজার ৭ শত ২২ টাকা। রাজস্ব ব্যয়ের উল্লেখযোগ্য খাতের মধ্যে রয়েছে সাধারণ সংস্থাপন বাবদ ১ কোটি ৬৮ লক্ষ ৬০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালীতে ২৫ লক্ষ ২০ হাজার টাকা, শিক্ষা খাতে ২ লক্ষ টাকা।এছাড়া পানি সরবরাহসহ অন্যান্য প্রয়োজনীয় খাতেও বরাদ্দ রাখা হয়েছে।’
উন্নয়ন খাতে ৮ কোটি ৭০ লক্ষ টাকার সমপরিমাণ আয় ও ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে সরকারি উন্নয়ন সহায়তা মঞ্জুরি ১ কোটি টাকা, কোভিড-১৯ রিকভারি প্রজেক্ট ৩ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ৫০ লক্ষ টাকা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হতে ৫০ লক্ষ টাকা, বিশেষ উন্নয়ন বরাদ্দ ২০ লক্ষ টাকা, পৌর ভবন সম্প্রসারণ বাবদ ৫০ লক্ষ টাকা এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প খাতে ৩ কোটি টাকা আয় ধরা হয়েছে।’
উন্নয়ন ব্যয়ের মধ্যে অবকাঠামো উন্নয়নে ৫ কোটি ৪০ লক্ষ টাকা, পৌর ভবন সম্প্রসারণ, স্টাফ ডরমেটরি, বাউন্ডারি ওয়াল ও মার্কেট নির্মাণে ১ কোটি ৩০ লক্ষ টাকা এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ১ কোটি ৫৫ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।’
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা পৌর প্রশাসক মোঃ মঈন উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, “পৌরবাসীকে উন্নত নাগরিক সুবিধা প্রদান এবং একটি পরিকল্পিত ও আধুনিক পৌরসভা গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেটের সঠিক বাস্তবায়নের মাধ্যমে লামা পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন করা হবে।”
তিনি ঘোষিত এই বাজেট বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, মন্ত্রণালয়ের সচিবসহ লামা পৌরসভার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দু, সরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি পৌরসভার উপস্থিত ছিলেন। সভায় পৌরসভার উন্নয়নে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করা হয়।’

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]