খুঁজুন
, ,

আসন্ন জগতপুর ইউপি নির্বাচন: বিএনপির সমর্থন পেলে বিপুল ভোটে জয়যুক্ত হবেন আক্তারুল হক মাস্টার বলছেন ইউনিয়নবাসী

আব্দুর রহিম (কুমিল্লা )তিতাস
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
আসন্ন জগতপুর ইউপি নির্বাচন: বিএনপির সমর্থন পেলে বিপুল ভোটে জয়যুক্ত হবেন আক্তারুল হক মাস্টার বলছেন ইউনিয়নবাসী

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি এবং তিতাস উপজেলার ২ নং জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাস্টার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে জোরালো আলোচনায় রয়েছেন।

​এলাকার সর্বস্তরের বিএনপি নেতাকর্মী এবং জগতপুর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা, দলীয় সমর্থন পেলে তিনি এই আসনে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে জনসেবা ও উন্নয়নমূলক কাজের ধারাকে আরও বেগবান করবেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, পরিচ্ছন্ন ব্যক্তিত্ব ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তিনি দলীয় সমর্থনের ক্ষেত্রে অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছেন।

​জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়ন ভাবনা:
জগতপুর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নে আক্তারুল হক মাস্টার নির্বাচিত হলে বেশ কিছু ইতিবাচক ও দূরদর্শী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য দিকগুলো হলো
​অবকাঠামোগত উন্নয়ন: জগতপুর ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং যাতায়াতের বেহাল দশা দূর করে আধুনিক ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা।

​শিক্ষা ও যুবসমাজ: এলাকার তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা এবং আধুনিক শিক্ষামুখী করে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ। এছাড়া শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে স্থানীয় স্কুল-মাদ্রাসার অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখা।
​সুশাসন ও স্বচ্ছতা: ইউনিয়ন পরিষদকে সকল প্রকার দুর্নীতি ও স্বজনপ্রীতি মুক্ত রেখে জনবান্ধব সেবা নিশ্চিত করা, যাতে সাধারণ মানুষ খুব সহজেই তাদের নাগরিক অধিকার ও সেবাগুলো পায়।
​সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণ: বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রকৃত ও উপযুক্ত লোকজনের দোরগোড়ায় স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়া।

​স্থানীয় ভোটার ও নেতাকর্মীদের মতে, অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার দিকনির্দেশনা এবং আক্তারুল হক মাস্টারের সততা ও জনসম্পৃক্ততা জগতপুর ইউনিয়নকে একটি আধুনিক, মডেল ও উন্নত ইউনিয়নে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেবিদ্বারে ফ্যামিলি কার্ডের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, ইউএনওর পরিদর্শন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
দেবিদ্বারে ফ্যামিলি কার্ডের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, ইউএনওর পরিদর্শন

কুমিল্লার দেবিদ্বারে সরকারি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অসহায় নারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতা ও সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে।
​গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মধুমুড়া গ্রামে ফ্যামিলি কার্ডের আবেদন ও তথ্য সংগ্রহের কথা বলে প্রথমে ৩০০ টাকা এবং কার্ড পাওয়ার পর আরও ২ হাজার টাকা করে নেওয়ার চুক্তি করা হয়। ইতিমধ্যে ৮-১০ জন নারীর কাছ থেকে টাকা নেওয়ার প্রমাণ মিলেছে। ভুক্তভোগী সুমি বেগম ও স্থানীয় বাসিন্দা রুহুল আমিন ও আব্দুল আউয়াল সরকার জানান, মহিউদ্দিন ছাত্রদল পরিচয়ে এই প্রতারণা চালাচ্ছেন। অভিযুক্ত মহিউদ্দিন টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও, ফ্যামিলি কার্ডের সুপারভাইজার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়, টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।
​এদিকে ঘটনাটি জানার পর দেবিদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা সরেজমিন এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানান, সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে এবং প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন প্রশাসনকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

ময়মনসিংহে যুবদল নেতা হযরত আলীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে বহিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
ময়মনসিংহে যুবদল নেতা হযরত আলীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে বহিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

শুক্রবার, ৩০ অক্টোবর ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবীর মামুন নিশ্চিত করেছেন যে, দলীয় নীতি ও আদর্শের বিরোধী এবং নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে হযরত আলীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাব্বির খানের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এই সিদ্ধান্ত জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবীর মামুন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম খান রাজু দ্বারা কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত হযরত আলীর কোনো অপকর্মের দায়ভার দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ অনুসারে, ২০ অক্টোবর ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের এক নারীর বাড়িতে হযরত আলীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নারী বৃহস্পতিবার, ২৯ অক্টোবর রাত সাড়ে ১২টায় ফুলবাড়িয়া থানায় মামলা করেন, তবে শুক্রবার দুপুর পর্যন্ত হযরত আলীকে গ্রেপ্তার করা যায়নি।

ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান জানিয়েছেন যে, অভিযুক্ত ব্যক্তি পলাতক এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

বাঁধন হোসাইন পাবনা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ জন গুরুতর হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫ টার দিকে ইউনিয়নের সোনাপাতিল বিল এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিরা শুক্রবার বিকেলে সোনা পাতিল বিলে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও অন্তত পাঁচ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ছয়জনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে।
‎
‎‎পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।
‎