জগতপুর ইউনিয়নের সাগর ফেনায় শ্বশুরবাড়িতে জামাই নির্যাতনের অভিযোগ
জগতপুর ইউনিয়নের সাগর ফেনায় শ্বশুরবাড়িতে জামাই নির্যাতনের অভিযোগ
তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের সাগর ফেনা গ্রামে শ্বশুরবাড়িতে এসে এক যুবক নির্যাতনের শিকার হয়েছেন—এমন অভিযোগ উঠেছে শাশুড়ি ও খালাই শাশুড়ির বিরুদ্ধে।
আজ সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে শাশুড়ি ও খালাই শাশুড়ি মিলে ওই জামাইকে মারধর করেন। পরে ভুক্তভোগী নিজেই বিষয়টি স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন এবং ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এ ঘটনায় এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে পারিবারিক বিরোধ বলে দাবি করলেও, অনেকেই ঘটনার পেছনে উদ্দেশ্যপ্রণোদিত নির্যাতনের অভিযোগ তুলছেন। ইতোমধ্যে বিষয়টি যাচাই করতে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানানো হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]