জীবননগর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির প্রতিহত
বিজিবির কড়া ও শক্ত অবস্থানের মুখে অনুপ্রবেশের চেষ্টাকারীরা বাংলাদেশ সীমানায় ঢুকতে না পেরে সীমান্তের শূন্য লাইন থেকে ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নিতে বাধ্য হয়।
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে জোরপূর্বক পুশইনের (অনুপ্রবেশ) একটি প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্ত সূত্রে জানা যায়, রাতে জীবননগর উপজেলার সীমান্তবর্তী একটি সংবেদনশীল পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা কয়েকজন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায়। এ সময় সেখানে দায়িত্বরত বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে দ্রুত শূন্যলাইনের দিকে এগিয়ে যায় এবং তাদের প্রবেশে কঠোর বাধা দেয়।
বিজিবির কড়া ও শক্ত অবস্থানের মুখে অনুপ্রবেশের চেষ্টাকারীরা বাংলাদেশ সীমানায় ঢুকতে না পেরে সীমান্তের শূন্য লাইন থেকে ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নিতে বাধ্য হয়। পরবর্তীতে বিজিবির অটল ও সতর্ক অবস্থানের মুখে টিকতে না পেরে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের পুনরায় নিজেদের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
সীমান্ত সুরক্ষা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সবসময় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]