বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ী তৈরী করে দেয়ার ঘোষনা দিয়েছে সরকার।’
বান্দরবানে ভয়াবহ বন্যায় বসবাসের অনুপযোগী হয়ে পড়া ঘরবাড়ি সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।’
আজ বুধবার (১৫ জুলাই ২০২৬ইং তারিখ) সকালে বান্দরবান শহরের বালাঘাটা আমবাগান এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।’
উক্ত ত্রাণ বিতরণকালে, বান্দরবান-৩০০ নং আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের তিন পার্বত্য জেলার সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়া উদ্দীন, বান্দরবানের জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস, জেলা পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।’

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]