বান্দরবানে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত…
আজ ৫ অক্টোবর ২০২৬ইং বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, বান্দরবান পার্বত্য জেলা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।
উক্ত আলোচনা সভায়, পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার বলেন, “শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। তাঁদের নিষ্ঠা, ত্যাগ ও আদর্শিক শিক্ষা একটি আলোকিত ও নৈতিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের সঠিক মূল্যবোধ, দেশপ্রেম ও নৈতিকতা বিকাশে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বান্দরবান জেলা পুলিশ সবসময় শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থাকবে।”
বিশ্ব শিক্ষক দিবসে এবারের তাৎপর্যকে সামনে
রেখে শিক্ষকদের প্রতি সম্মান, শিক্ষার মানোন্নয়ন
এবং একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]