সব সমীকরণ পেরিয়ে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন মির্জা ফখরুল
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম দলীয় ফোরামে চূড়ান্ত করা হয়েছে। রাজনৈতিক মহলের আলোচনা অনুযায়ী, সব সমীকরণ ঠিক থাকলে আগামী ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি পেতে যাচ্ছে বাংলাদেশ । বর্তমান সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় এখন রাষ্ট্রপতি পদে তার আসীন হওয়া কেবল সময়ের ব্যাপার এবং আনুষ্ঠানিকতা মাত্র।
-
দলীয় সিদ্ধান্ত ও সম্ভাব্য তারিখ: শাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতি পদের জন্য বিএনপির পক্ষ থেকে দলের নীতি নির্ধারণী ফোরামে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করা হয়েছে । সবকিছু ঠিক থাকলে আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের দায়িত্ব নিতে পারেন তিনি ।
-
শিক্ষক থেকে রাজনীতি: শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করা মির্জা ফখরুল ১৯৮৬ সালে রাজনীতিতে প্রবেশ করেন । পরবর্তীতে তিনি ঠাকুরগাঁও পৌরসভার মেয়র , চারবার সংসদ সদস্য এবং একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ।
-
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম: দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক জীবনে বিগত ১৫ বছর ধরে বিএনপির মহাসচিব হিসেবে দলের হাল ধরে রেখেছেন তিনি । বিশেষ করে শেখ হাসিনার শাসনামলে তাকে ১১ বার কারাবরণ করতে হয়েছে ।
-
নতুন অধ্যায়: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটিকে নিজের শেষ ভোট হিসেবে উল্লেখ করেছিলেন ঠাকুরগাঁওয়ের এই সন্তান । দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমা পেরিয়ে এবার তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ বঙ্গভবনের বাসিন্দা হওয়ার পথে রয়েছেন ।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]