দাউদকান্দি উপজেলার পূর্ব স্ব-পাড়া যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব স্ব-পাড়া যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় গোয়েশপুর একাদশকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে পূর্ব স্ব-পাড়া একাদশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নম্বর মারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মারুকা ইউনিয়নের আমির মোহাম্মদ আলী আজম মিয়াজী।জনাব রহমতুল্লাহ বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী, খেলার শুভ উদ্বোধন করেন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম বেপারী।
যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য গড়ে ওঠার পাশাপাশি সুস্থ-সুন্দর সমাজ গঠনেও ইতিবাচক ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন
[gs-fb-comments]