খুঁজুন
, ,

গোপালগঞ্জে তীব্র শীত, হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।

মাসুম হাসান । গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
গোপালগঞ্জে তীব্র শীত, হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।

অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। আক্রান্তের মধ্যে বেশিরভাগ শিশু ও বৃদ্ধ রয়েছেন।

গোপালগঞ্জ সদর হাসপাতালে গত এক সপ্তাহের ব্যবধানে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৫৭৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন এবং ১৫ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে অ্যাজমা ও নিউমোনিয়ার রোগীর সংখ্যা বেশি রয়েছে। শীতে বিভিন্ন রোগ থেকে সুরক্ষা পেতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া গোপালগঞ্জ সদর হাসপাতালের হিসাবের বাইরে বিভিন্ন ক্লিনিকে ও স্থানীয় গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন।

গত বছরের তুলনায় চলতি শীত মৌসুমে গোপালগঞ্জে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এসব রোগীর মধ্যে অধিকাংশ শিশু ও বয়স্ক ব্যক্তি। ফলে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে গোপালগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষকে।

 

সরেজমিনে গোপালগঞ্জ সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে বহির্বিভাগে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন অনেক রোগীর অভিভাবকরা তাদের শিশু সন্তানদের নিয়ে। এর মধ্যে আবার অনেক বয়স্করাও এসেছেন। তবে বিপুল রোগীর চাপে চিকিৎসক সংকটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালের কর্মকর্তারা বলেন “প্রচন্ড শীতের কারণে ঠান্ডাজনিত রোগের সংক্রমণ বেড়েছে। গত এক সপ্তাহে ৫৭৫ জন রোগী হাসপাতালের বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ১৫ রোগী ভর্তি রয়েছেন। বর্তমানে হাসপাতালে সবচেয়ে বেশি আসছে নিউমোনিয়া ও অ্যাজমা রোগে আক্রান্ত শিশু ও বয়স্করা।” তিনি আরও বলেন, “জনবল ও চিকিৎসক সংকট রয়েছে। কাঙ্ক্ষিত সেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তবুও সাধ্যের মধ্যে চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন।”

এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচা আবদুল মালেক সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (২২ নভেম্বর) আইনি প্রক্রিয়া শেষে মালেক সর্দারকে আদালতে পাঠায় কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশ।

পরে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল শনিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আবদুল মালেক কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। আবদুল মালেক সর্দার ডাবিরাভিটা গ্রামের মৃত আমির সর্দারের ছেলে এবং এমপি আমির হামজার চাচাতো চাচা।ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে আটকের পর রবিবার সকালে কুষ্টিয়া সদর মডেল থানায় হস্তান্তর করে।

 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া সদর মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী মামলায় আবদুল মালেক সর্দারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: ছাত্রদল সভাপতি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: ছাত্রদল সভাপতি

বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই আর ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ‘শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই আমরা আর ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না।’

 

আজ রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ফল উৎসব ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যেভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে, সেভাবে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদেরও জাগ্রত থাকার আহ্বান জানাচ্ছি। যারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা যেন কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে, সে জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।’

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মকাণ্ডের প্রশংসা করে ছাত্রদল সভাপতি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও দায়িত্ব পালনকালে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কিংবা এর পরবর্তী সময়ে যতবারই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এ ধরনের কর্মকাণ্ড দেখেছি, ততবারই মুগ্ধ হয়েছি। তাদের কর্মস্পৃহা এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজনগুলো আমি শুধু প্রশংসাই করি না, নিজেও উপস্থিত থেকে সেগুলো দেখভালের চেষ্টা করি।’তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ব্যতিক্রম। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে পুরান ঢাকায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলন অব্যাহত রেখেছে। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার জন্য তাদের প্রাণবন্ত প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।’

পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পদত্যাগের খবরে যেসব ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা ভুয়া বলে জানানো হয়েছে। সংসদ সদস্যের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে ভুয়া সংবাদ থেকে সাবধান থাকার আহ্বান জানান।সতর্কীকরণ বার্তায় ফেসবুক পেজে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়ে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের মিথ্যা তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

 

এ বার্তায় যাচাই না করে কোনো সংবাদ বা তথ্য বিশ্বাস কিংবা প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।